সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রবিবার (৪ জানুয়ারি) কালিগঞ্জ মহিলা কলেজ মোড়ে বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনিএর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সমাজসেবক ব্যারিস্টার শেখ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও সমাজসেবক শেখ নাজমুল হোসেন, সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ, উপজেলা তরুণ দলের সভাপতি শেখ আলমগীর কবীর এবং অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চার শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিলাদ পরিচালনা করেন কালিগঞ্জ বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ জামিরুল ইসলাম। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ আব্দুল মজিদ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আরিফুজ্জামান রাজু
জিমেইল/ নিউজ/CV: dailykakshiyali@gmail.com
ঠিকানা: কালীগঞ্জ, সাতক্ষীরা ,মোবাইল : 01637-734684