শেখ আরিফুজ্জামান রাজু:
সাতক্ষীরা জেলার কালীগঞ্জে ‘কবি তীর্থ দোলনচাঁপা সাহিত্য সংস্কৃতি পরিষদ’-এর উদ্যোগে ২৫ জন গুণী কবি ও সাহিত্যিককে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টায় অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিমের চেম্বারে এ সভা বসে।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট প্রাবন্ধিক ও সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। পরিচালনা করেন পরিষদের সভাপতি সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু।
সভায় বক্তব্য রাখেন—
কবি আলী সোহরাব, লেখিকা ইলা দেবী মল্লিক, সাংবাদিক আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, কবি আমিরুল ইসলাম, জি.এম পারভেজ, জি.এম শাহজাহান (সাজু), সাংবাদিক এস.এম আহমাদুল্লাহ বাচ্ছু, এস.এম আহসান হাবীব, অ্যাডভোকেট সত্য রঞ্জন মন্ডল, শিক্ষক ও কবি শেখ আরিফুজ্জামান রাজু প্রমুখ।
১৪ ফেব্রুয়ারি সাহিত্য সম্মেলন:
“নিঃশর্ত ভালোবাসা বলে কিছু নেই; প্রত্যেক সম্পর্কেই শর্ত থাকে”— এ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্য সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ও দেশের বিভিন্ন স্থান থেকে ১০০ জন কবি-সাহিত্যিককে আমন্ত্রণ জানানো হবে।
প্রাথমিকভাবে জন্মসূত্রে কালীগঞ্জের এবং ৬০ বছরের ঊর্ধ্ব ২৫ জন প্রতিষ্ঠিত লেখকের নাম প্রস্তাব করা হয়েছে।
সম্মাননা, স্মারকগ্রন্থ ও আয়োজন পরিকল্পনা:
দিনব্যাপী আয়োজনে থাকছে—
নতুন সাহিত্যিক অন্বেষণ কর্মসূচি:
সম্মানিত ২৫ জন কবি-সাহিত্যিককে প্রদান করা হবে সম্মাননা সনদ, স্মারকগ্রন্থ ও উত্তরীয়।
এ উপলক্ষে ২৫ জন সাহিত্যিকের জীবনীভিত্তিক একটি স্মরণিকা প্রকাশ হবে, যেখানে স্থানীয় ও জেলার কবিদের লেখা স্থান পাবে।
উদ্বোধক ও অতিথি নির্ধারণ:
কমিটি গঠন:
উপদেষ্টা কমিটি (৫ সদস্য)
গাজী আজিজুর রহমান (প্রধান), শেখ আনোয়ার হোসেন, ইলা দেবী মল্লিক, মোস্তফা আখতারুজ্জামান পল্টু, অ্যাডভোকেট সত্যরঞ্জন মন্ডল।
বাস্তবায়ন কমিটি (১৩ সদস্য)
সদস্য: এস. এম. আহমাদুল্লাহ বাচ্চু, হাফিজুর রহমান শিমুল, শেখ আরিফুজ্জামান রাজু, আমিরুল ইসলাম, শাহাদাত হোসেন, কনিকা সরকার, জি. এম. পারভেজ, শাহজাহান সাজু, রামপ্রসাদ ঘোষ, মমতাজ হোসেন মন্টু।
সভাপতির বক্তব্য:
অধ্যাপক গাজী আজিজুর রহমান বলেন— “সব কবি কবি নয়, কেউ কেউ কবি হয়; সব লেখক লেখক নয়, কেউ কেউ লেখক হয়।”
তিনি কালীগঞ্জকে লেখক-সৃষ্টির সূতিকাগার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও বলেন—“প্রকৃত জ্ঞানীদের মর্যাদা না দিলে নিজে জ্ঞানী হওয়া যায় না; অন্যের লেখকত্বকে সম্মান না করলে নিজের লেখাও সমৃদ্ধ হয় না।”
বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে সাহিত্যচর্চা জনপ্রিয় ও অনুপ্রেরণামূলক করতে নতুন কবি-সাহিত্যিক অনুসন্ধানমূলক কার্যক্রম জোরদার হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আরিফুজ্জামান রাজু
জিমেইল/ নিউজ/CV: dailykakshiyali@gmail.com
ঠিকানা: কালীগঞ্জ, সাতক্ষীরা ,মোবাইল : 01637-734684