কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পূর্বে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি এ কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে নির্বাচিত হয়েছেন চম্পাফুল এ. প্র. চ. মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম মোস্তফা, এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত মুসল্লিরা নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং মসজিদের ধর্মীয় কার্যক্রম, উন্নয়নমূলক কাজ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দও সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে মসজিদের সার্বিক উন্নয়ন এবং ধর্মীয় পরিবেশ আরও সমৃদ্ধ করা যায়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আরিফুজ্জামান রাজু
জিমেইল/ নিউজ/CV: dailykakshiyali@gmail.com
ঠিকানা: কালীগঞ্জ, সাতক্ষীরা ,মোবাইল : 01637-734684