নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি:
আবারও ইতিহাস গড়ল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণকারী ৫২ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে— এর মধ্যে ৫১ জন পেয়েছে জিপিএ–৫! শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই নারী শিক্ষালয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কলেজ কর্তৃপক্ষের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণকারী ৫২ জন ক্যাডেটের মধ্যে একজন পেয়েছে জিপিএ–৪.৮৩, বাকি সবাই অর্জন করেছে সর্বোচ্চ গ্রেড জিপিএ–৫।
২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাফল্যের ধারাবাহিকতা এখন গর্বের ঐতিহ্যে রূপ নিয়েছে। পূর্বের ১৪ ব্যাচের মতো ১৫তম ব্যাচও আশাব্যঞ্জক ফলাফলে সেই ধারাকে আরও উজ্জ্বল করেছে।
অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক বলেন,
“জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ রাজশাহী বোর্ডের মধ্যে সবসময় শীর্ষে থেকেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমাদের লক্ষ্য কেবল ফল নয়, বরং চরিত্র ও দায়িত্ববোধে সুশিক্ষিত নারী গড়ে তোলা।”
তিনি আরও জানান, একজন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করতে না পারলেও পরবর্তী ফলাফলে শতভাগ জিপিএ–৫ নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।
উত্তরাঞ্চলের শিক্ষাঙ্গনে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ যেন এক উজ্জ্বল নক্ষত্র—
যেখানে মেধা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ একসূত্রে গাঁথা হয়ে আলোকিত করছে আগামী প্রজন্মের পথ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আরিফুজ্জামান রাজু
জিমেইল/ নিউজ/CV: dailykakshiyali@gmail.com
ঠিকানা: কালীগঞ্জ, সাতক্ষীরা ,মোবাইল : 01637-734684