সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) :
দেশের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা 'নতুনকুঁড়ি স্পোর্টস'-২০২৬ এর জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে দেশসেরা স্প্রিন্টার হওয়ার গৌরব অর্জনকারী কালিগঞ্জের কৃতি সন্তান জাকির হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালী গ্রামে জাকির হোসেনের পৈতৃক নিবাসে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ তাকে সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, তারালী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াজেদ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, অর্থ ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রেজা, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক শেখ নাজমুল হুদা, মিডিয়া ও আইটি সম্পাদক জাহাঙ্গীর আলম, তারবিয়াত সম্পাদক রাকিব আহমেদ, প্রচার সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জাকির হোসেনের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের গণ্ডি পেরিয়ে জাকির যেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে।
জাকির হোসেন কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালী গ্রামের বাসিন্দা। ভবিষ্যতে অলিম্পিকে স্বর্ণপদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন দেখেন তিনি। এর আগে 'নতুনকুঁড়ি স্পোর্টস' প্রতিযোগিতায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আরিফুজ্জামান রাজু
জিমেইল/ নিউজ/CV: dailykakshiyali@gmail.com
ঠিকানা: কালীগঞ্জ, সাতক্ষীরা ,মোবাইল : 01637-734684