।।সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ (সাতক্ষীরা) :
সাতক্ষীরার সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট মহরম এম মনসুর আলীর পুত্রবধূ ও সাতক্ষীরা জেলা বিএনপির কমিটির আহ্বায়ক এইচএম রহমতউল্লা পলাশ এর স্ত্রী সেতারা নাসরিন নিশিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি।
সাতক্ষীরার মাটি ও মানুষের পরীক্ষিত জননেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, সেতারা নাসরিন নিশিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দেখতে চায় সাতক্ষীরা বাসী।
পারিবারিক ঐতিহ্য: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটের সাবেক বস্ত্রমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট এম মনসুর আলীর পুত্রবধূ।
ছাত্র রাজনীতির অভিজ্ঞতা: ইডেন কলেজে ছাত্রদলের নির্বাচিত নেত্রী (সমাজসেবা সম্পাদিকা) হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন।
পেশাগত দক্ষতা: বাংলাদেশ বিমানের ফ্লাইট সার্ভিসে দীর্ঘদিনের অভিজ্ঞতা, ২০২৫ সালে ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন । তার কর্মদক্ষতা প্রশ্নাতীত।
গণমানুষের প্রিয়মুখ: সহজ-সরল ও অমায়িক ব্যবহারে নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয়ভজন ।
মাঠের কর্মী: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে দিন-রাত ঘুরে লিফলেট বিতরণ ও ভোট চেয়েছেন।
সাতক্ষীরার অবহেলিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত খুলতে, দেশনায়ক দলের চেয়ারপারসন তারেক রহমানের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী !
সম্পাদক ও প্রকাশক: শেখ আরিফুজ্জামান রাজু
জিমেইল/ নিউজ/CV: dailykakshiyali@gmail.com
ঠিকানা: কালীগঞ্জ, সাতক্ষীরা ,মোবাইল : 01637-734684