জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে সাইফুল ইসলাম নোবেল নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক এবং চরগণেশ গ্রামের বিএনপি নেতা আবুল কালামের ছেলে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইস্রাফিল সুমন জানান, তিনি তাকিয়া রোড় থেকে সিএনজি অটোরিক্সা নিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় নোবেলও তার গাড়ীতে উঠে। সোনাগাজী সরকারি কলেজ এলাকা পার হতেই কয়েকজন দুর্বৃত্ত পিছন থেকে ডাক দিয়ে আমাদের গাড়ি থামায়। গাড়ি থামিয়ে নোবেলকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
নোবেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট থানায় গিয়ে জানিয়েছেন আসিফ ও নিলয়ের নেতৃত্ব একদল দুর্বৃত্ত ছাত্রদল নেতা নোবেলকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে। ঘটনাটি জানার পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আরিফুজ্জামান রাজু
জিমেইল/ নিউজ/CV: dailykakshiyali@gmail.com
ঠিকানা: কালীগঞ্জ, সাতক্ষীরা ,মোবাইল : 01637-734684