সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। করব মোরা ফল চাষ,সারাক্ষণ করব বারো মাস, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (২২ জুন) সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ফল মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল। ফল মেলার উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মইমুর রহমান এর . সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতিশেখ আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভায় কৃষি বিভাগের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ফল মেলা উপলক্ষে প্রদর্শনী স্টল পরিদর্শন, কৃষকদের সঙ্গে মতবিনিময় এবং ফলচাষে উদ্বুদ্ধকরণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আরিফুজ্জামান রাজু
জিমেইল/ নিউজ/CV: dailykakshiyali@gmail.com
ঠিকানা: কালীগঞ্জ, সাতক্ষীরা ,মোবাইল : 01637-734684