
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গরিবের ডাক্তার খ্যাত সমাজসেবক ডা. মো. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে টানা পঞ্চম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বাস টার্মিনাল সংলগ্ন তারালি রাস্তার মোড় থেকে শুরু হয়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গরিবের ডাক্তারকে মনোনয়ন চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের পছন্দের প্রার্থীকে বঞ্চিত করে যিনি মনোনয়ন পেয়েছেন, জনগণের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, ঘরে ফিরব না। আমাদের একটাই দাবি—সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে হবে। বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে কালিগঞ্জ ডাকবাংলা মোড়ের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি’নেতা আজিজুর রহমানের এর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভরবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাবু, ইউপি সদস্য খায়রুল আলম, ইউপি সদস্য হাসান আলী
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন সরদার,উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ জাকির,শ্রমিক দলের নেতা সেলিম হোসেন প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গরিব-দুঃখী মানুষের পাশে সব সময় ছিলেন ডা. শহিদুল আলম। এমন জননন্দিত নেতাকে মনোনয়ন না দেওয়া বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে ক্ষোভ সৃষ্টি করেছে। দলকে জনমানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। উল্লেখ্য, সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মো. আলাউদ্দিন মনোনয়ন পেয়েছেন। তবে তার মনোনয়ন বাতিল করে “গরিবের ডাক্তার” ডা. শহিদুল আলমকে পুনরায় মনোনয়ন প্রদানের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply