
শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর গ্রামে এক যুবকের বাড়িতে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ডাকচিৎকার দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
ভুক্তভোগী রহিমপুর গ্রামের ইমরান হোসেন (২৩), পিতা মো. আবু বকর সিদ্দীক, এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত (৭ নভেম্বর-২০২৫) রাত আনুমানিক ১০ টার দিকে পরিবারসহ খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ইমরান হোসেন। পরদিন ৮ নভেম্বর রাত আড়াইটার দিকে (২টা ৩০ মিনিট) হঠাৎ ঘরে শব্দ পেয়ে জেগে ওঠেন তিনি। ঘরের বাতি জ্বালিয়ে দেখেন, স্থানীয় রাজু (৩৫), পিতা আবুল হোসেন, সাং পাইকাড়া, নলতা ইউনিয়ন, ঘরে ঢুকে সোকেচের ড্রয়ার থেকে টাকা-পয়সা ও মালামাল ব্যাগে ভরছে।
ইমরান চিৎকার করে রাজুকে ধরার চেষ্টা করলে, রাজু হাতে থাকা ধারালো চাকু দিয়ে তার ডান চোয়ালে কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হন। পরে আসামি রাজু ব্যাগসহ পালিয়ে যায়।ইমরানের চিৎকারে তার বাবা-মা ও প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পান, ঘরে থাকা নগদ ২৬ হাজার ৫০০ টাকা, একটি ভিভো মোবাইল (মূল্য আনুমানিক ৪২ হাজার টাকা) এবং একট অ্যান্ড্রয়েড মোবাইল (মূল্য আনুমানিক ১৭ হাজার টাকা)সহ মোট প্রায় ৮৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।আহত অবস্থায় ইমরান হোসেনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকায় তার পিতা আবু বকর সিদ্দীক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত রাজু দীর্ঘদিন ধরে এলাকায় দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তবে অভিযুক্ত রাজু আহমেদ সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন,“লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply