1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
ডিএমসি ক্লাবের আয়োজনে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ঈশ্বরীপুর ফুটবল একাদশ জয়ী  - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার

ডিএমসি ক্লাবের আয়োজনে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ঈশ্বরীপুর ফুটবল একাদশ জয়ী 

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

।। সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ডিএমসি ক্লাবের আয়োজনে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেল উত্তর শ্রীপুর অনির্বাণ ক্লাব বনামঈশ্বরীপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় দেয়া ফুটবল মাঠে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে খেলায় নির্ধারিত সময়ে উভয় দল কোন গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ঈশ্বরীপুর ফুটবল একাদশ ৪-৩ গোলে দক্ষিণ শ্রীপুর অনির্বাণ ক্লাব কে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে সেরা খেলোয়াড় ইশ্বরীপুর ফুটবল একাদশের গোলকিপার জিকো কে শশুর বাড়ির রেস্টুরেন্ট এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদের সভাপতিত্বে খেলায় উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন ৯ নং মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম , কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাউসার তুহিন,সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য হেমায়েত হোসেন বাবু, সাবেক ইউপি সদস্য শেখ রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য ও ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আবু হাসান, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, ইউপি সদস্য দেবাশীষ ঘোষ, ইউপি সদস্য নূর মোহাম্মদ বাঁচা মোল্লা,উপদেষ্টা রেজাউল হক ডাবলু, আবু হাসান , ডিএমসি ক্লাবের উপদেষ্টা উপদেষ্টা শেখ আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য শেখ আয়নাল হক, সাবেক উপদেষ্টা মোঃ নাজিম উদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ,ক্লাবের সদস্য আলমগীর কোবির,ডিএমসি ক্লাবের কর্মকর্তা মাসুম হাসান, আক্তারুজ্জামান টিটু, আসিফ মাহমুদ, কলিম শারাফি সোহেল, শেখ শাহিন, শফিকুল ইসলাম, সালাউদ্দীন প্রমুখ,উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারিশেখ ইকবাল আলম বাবলু, সহকারি মিজানুর রহমান , আতাউর রহমান ও রুবেল । ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় ডিএমসি ফুটবল মাঠে ঈশ্বরীপুর ফুটবল একাদশ বনাম নলতা শরীফ ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency