1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত   - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত  

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধ:

বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে রবিবার ৭ জুন কালিগঞ্জ উপজেলায় উদ্বোধনী আলোচনা সভা ও সাইকেল র‍্যালি কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল রূপান্তরের কো-অর্ডিনেটর গোলাম কিবরিয়া, সুন্দরবন যুব ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মারুফ হাসান সদস্য শাহাদাত হোসেন প্রমুখ। সহ সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বক্তারা পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency