1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা জীবন দক্ষতা প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে হাঁস-মুরগি পালন সহায়তা প্রদান কালিগঞ্জে নলতায় ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড প্রদান প্রাণের বিদ্যালয় মহৎপুর: যেখানে ‘সোনামণিদের’ চোখে আগামীর স্বপ্নপূরণের মিছিল শীর্ষক সেমিনার আয়োজিত  কালীগঞ্জের ভাড়াশিমলায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু, কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন কালীগঞ্জে উপজেলা পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসব অনুষ্ঠিত  কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃরোকনুজ্জামান এর নেতৃত্বে আওয়ামী লীগের উথ্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিগঞ্জ বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক ডঃ মিজানুর রহমান  কালিগঞ্জে পল্লীতে বিলের মাঝখানে রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূর্ণ  

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে ‘জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০ টায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এ অবহিতকরণ সভার আয়োজন করে।

এনজিএফ’র পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

তিনি বলেন, কৃষিখাত বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ণে কৃষির বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এই খাতে নানাবিধ সংকটের সৃষ্টি হয়েছে। এ সব সংকট দূর করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও যথাযথ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন এনজিএফ’র হেড অব মনিটরিং এন্ড ইভালুয়াশেন এসএম মাহবুব আলম।

প্রকল্প সম্পর্কে তথ্য উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ তরিকুল ইসলাম এবং উন্মুক্ত আলোচনায় উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেইফার ইন্টারন্যাশনাল এর রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার মনিরা সুলতানা।

অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিরেক্টর (প্রোগ্রাম) ডেভিড গোমেজ, জেলা মৃত্তিকা অধিদপ্তরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার শামসুন নাহার রত্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শেখ শরিফুল ইসলাম, ধলবাড়িয়া ইুউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কুশলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান তাহমিনা পারভীন, উপজেলার সমবায় অফিসের সহকারী পরিদর্শক শেখ মিজানুর রহমান, কৃষ্ণনগর ইউপি’র মেম্বার নূর হোসেন প্রমুখ।

সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়নের ৮ হাজার প্রান্তিক সমবায়ী কৃষককে নিয়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা পরবর্তীতে আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency