1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জে ২ হাজার ৬ শত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ  - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার

কালীগঞ্জে ২ হাজার ৬ শত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫ ২০২৬ অর্থ বছরে প্রাণোদনা কর্মসূচির আওতায় উফশি আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুন সকাল সাড়ে নয়টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, প্রধান অতিথি বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষকদের সার্বিক উন্নয়নে ও উৎপাদন বৃদ্ধিতে সকল প্রকার সহযোগিতা ও প্রাণোদনা দিয়ে আসছে।

 

কৃষকরা সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন করে, নিজে ও দেশের কল্যাণ অগ্রণী ভূমিকা রাখবে এজন্য কৃষি ক্ষেত্রে কৃষকদের উপজেলা কৃষি অফিস থেকে সকল সময় সার্বিক পরামর্শ প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বারোটি ইউনিয়নের ২৬০০ জন কৃষকের মধ্যে উফশী রোপা আমন ধানের বীজ, ডি এ পি ও এম ও পি সার কৃষকদের মাঝে প্রদান করা হয়। প্রতি কৃষক ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এম ও পি সার পায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency