1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীকে শেখ আলমগীর হোসেনের আন্তরিক শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীকে শেখ আলমগীর হোসেনের আন্তরিক শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালিগঞ্জ সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক, রতনপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং গড়ুইমহল মানবকল্যাণ যুব সংস্থা ও আশার বৃত্ত যুব সংস্থার প্রধান উপদেষ্টা, রোমানিয়া প্রবাসী সমাজসেবক শেখ আলমগীর হোসেন।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের জীবনে আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মার পরিশুদ্ধি অর্জন করে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতর আসে এক অনাবিল আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে।তিনি বলেন, “ঈদ কেবল আনন্দ- উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক শিক্ষা বহন করে। এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করি—যা সাম্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত।

 

শেখ আলমগীর হোসেন আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি। তাদের মুখে হাসি ফোটানোই হওয়া উচিত আমাদের ঈদের প্রধান লক্ষ্য। তাই আসুন, আমরা সবাই মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করি এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করি।

 

তিনি রতনপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি- পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তরুণ সমাজকে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

 

শেখ আলমগীর হোসেন দেশ ও জাতির অব্যাহত উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদের শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং একটি সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক হবে।শেষে তিনি আবারও সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency