1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
এক বছরের প্রচেষ্টায় সফল হলো সাতক্ষীরা সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার

এক বছরের প্রচেষ্টায় সফল হলো সাতক্ষীরা সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :

সাতক্ষীরা সরকারি কলেজে এক বছরের পরিকল্পনা ও প্রচেষ্টার পর অবশেষে আন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুমোদিত হল।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হোসেন রবিবার (২ নভেম্বর ) এই প্রস্তাবনা অনুমোদন প্রদান করেন।

এই টুর্নামেন্টে কলেজের সকল ১৬টি বিভাগ অংশগ্রহণ করবে। আয়োজক কমিটি জানিয়েছে, এটি শিক্ষার্থীদের মধ্যে দলীয় চেতনা, নেতৃত্ব, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসম্মত প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে।

শুরুতে বিভিন্ন সমালোচনা ও বাধার মুখোমুখি হলেও শিক্ষার্থীরা হাল ছাড়েননি। তারা জানিয়েছেন, এসব প্রতিবন্ধকতা তাদের আরও দৃঢ়, জেদী ও অনুপ্রাণিত করেছে। একজন আয়োজক শিক্ষার্থী বলেন,

“আমি এত সহজে হার মানিনি। এক বছরের অক্লান্ত প্রচেষ্টার পর আজ আমাদের স্বপ্নের টুর্নামেন্ট বাস্তবে রূপ নিয়েছে।”

প্রতিটি বিভাগের অংশগ্রহণ নিশ্চিত করতে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগ থেকে অংশগ্রহণের সম্মতি ও প্রতিনিধি মনোনয়ন জমা পড়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ মোস্তাফিজুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান), ফাহমিদ আলম (প্রাণিবিদ্যা), বখতিয়ার হোসেন (গণিত), মুসাউইর রহমান (ইতিহাস), মোঃ নুরুজ্জামান (গণিত), রাকিব হাসান (গণিত) ও সাকিব খান (ব্যবস্থাপনা)।

আয়োজকরা জানিয়েছেন, অধ্যক্ষ মহোদয়ের অনুমোদন ও শিক্ষার্থীদের সহযোগিতা এই টুর্নামেন্টকে সফল করেছে। কলেজে এটি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও ক্রীড়া চেতনার নতুন দিগন্ত উন্মোচন করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency