1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ টু বাঁশতলা রাস্তার কাজ পরিদর্শন করলেন সাতক্ষীরা ৩ আসনের এমপি   - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার

কালিগঞ্জ টু বাঁশতলা রাস্তার কাজ পরিদর্শন করলেন সাতক্ষীরা ৩ আসনের এমপি  

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের কালিগঞ্জ প্রধান সড়কের থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ঠিকাদারের গাফলিতির কারণে নির্ধারিত সময়ে রাস্তার কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। রাস্তাটির কাজ সরোজমিনে পরিদর্শন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার এমপি ।

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫ টায় কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাজ সংস্কার অভাবে পড়ে থাকায় ওই রাস্তা দিয়ে কোন যানবাহন ও সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। এমপি মহোদয় ওই রাস্তা পরিদর্শনে আসলে স্থানীয় জনসাধারণ রাস্তা নির্মাণের ধীরগতি রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেন ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: জাকির হোসেন,ঠিকাদার প্রতিষ্ঠানের লোক ফজর আলী, উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর, জামায়াত নেতা সিরাজুল ইসলাম, আবু ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ খায়রুল ইসলাম,স্থানীয় গ্রামবাসী লজিবুর রহমান, আবু সাঈদ সাংবাদিকবৃন্দ প্রমূখ।

সংসদ সদস্য হাফেজ মুহা: রবিউল বাসার ঠিকাদারকে বলেন রাস্তার কাজে নিম্নমানের ইট বাদ দিয়ে আগামী দুই মাসের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।প্রয়োজন হলে এডিবির টাকা দিয়ে কালভাট নির্মাণ করা হবে ।

কালিগঞ্জ থেকে বাঁশতলা রাস্তার কাজ গত দুই বছর আগে শেষ হলেও কালিগঞ্জ সদর থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তার কাজ বাদ ছিল এই কাজের জন্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ আছে।কাজটি ২০২৪ সালে ফেরুয়ারি মাসে শুরু হয় কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তার কাজটি নির্ধারিত সময় সম্পন্ন না করে কাজ ফেলে চলে যায়। পরবর্তীতে আবারো রাস্তার কাজ শুরু করলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency