1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে দুস্থদের ঈদসামগ্রী দিলো 'রিপোর্টার্স ক্লাব' - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জে দুস্থদের ঈদসামগ্রী দিলো ‘রিপোর্টার্স ক্লাব’

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ রমজান) সকালে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. জুয়েল হোসেন।

 

কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস.এ.এম আশিক, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, গান্ধুলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল ইমরান, কুশলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুর রহমান প্রমুখ।

 

এ সময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শের আলী, কার্যনির্বাহী সদস্য এসএম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, মিয়ারাজ হোসেন, আরিফুজ্জামান রাজুসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দুস্থ পরিবারের মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী প্রদান করেছে জানিয়ে সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন বলেন, ৪০ টি পরিবারকে সিমাই, চিনি, গুড়া দুধ, চাল, মসুর ডাল, আলু, পেয়াজ, লবণ ও সয়াবিন তেল প্রদান করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency