
সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রত্যয় গ্রুপ’-এর উদ্যোগে ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলীর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও ডিএমডি শেখ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রত্যয় গ্রুপের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি ড. আব্দুর রহিম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক ফোরামের সভাপতি ড. মিজানুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুর রউফ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল, লিগ্যাল এডভাইজার অ্যাডভোকেট হাফিজুর রহমান ও অ্যাডভোকেট আবু তালেব, প্রত্যয় গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, শেখ আবু তাহের ও হাফেজ খায়রুল বাশারসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং পরে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় প্রত্যয় গ্রুপের শেয়ার সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রত্যয় গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে মোহনা শিল্পীগোষ্ঠীসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ইসলামী সংগীত পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply