1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামে কালী পূজার ব্যবহৃত বাঁশ ফেরত দেওয়া নিয়ে বিরোধের জেরে এক যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন অরবিন্দু দাস (৪৫)।

এ ঘটনায় তার পিতা সন্তোষ দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, বাজারগ্রাম এলাকায় সম্প্রতি স্থানীয় উদ্যোগে কালী পূজার আয়োজন করা হয়। পূজা শেষে ব্যবহৃত বাঁশখুঁটি ডেকোরেটরের কাছে ফেরত দেওয়ার কথা ছিল। গত ২০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাজারগ্রাম খানকা শরীফের সামনে অরবিন্দু দাসের সঙ্গে অভিযুক্তের দেখা হলে তিনি বাঁশগুলো ফেরত দেওয়ার অনুরোধ করেন।এ সময় পিতা-মনো দাসের পুত্র গোবিন্দ দাস (৩৫) ক্ষিপ্ত হয়ে অরবিন্দু দাসকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি বাড়ি থেকে ধারালো দা এনে অরবিন্দু দাসের মাথায় আঘাত করেন। এতে মাথার মাঝখানে গুরুতর জখম হয় এবং ৭টি সেলাই দিতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে অভিযুক্ত তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন।অরবিন্দু দাসের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন রাম দাস (পিতা-কালিচরণ দাস) ও ষষ্ঠী রানী দাস (পিতা-নিরাপদ দাস)সহ আরও অনেকে। পরে পথচারী মোটরভ্যানে করে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্ত প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এতে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।এ বিষয়ে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency