
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সাতক্ষীরা:
১২ থেকে ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত সাতক্ষীরার কালিগঞ্জ মিশন মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে ইউ এন ওমেন বাংলাদেশ এর সহযোগিতায় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পলিসি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ মহিলা মিশন উন্নয়ন সংস্থার সভাপতি সকিনা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ট্রেনার উত্তম সরকার,ও কৃষ্ণা সরকার কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ও সাংবাদিক আব্দুল করিম মামুন হাসান। মিশন মহিলা উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের নারী কর্মীরা তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
Leave a Reply