1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
জীবন দক্ষতা প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে হাঁস-মুরগি পালন সহায়তা প্রদান - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা জীবন দক্ষতা প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে হাঁস-মুরগি পালন সহায়তা প্রদান কালিগঞ্জে নলতায় ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড প্রদান প্রাণের বিদ্যালয় মহৎপুর: যেখানে ‘সোনামণিদের’ চোখে আগামীর স্বপ্নপূরণের মিছিল শীর্ষক সেমিনার আয়োজিত  কালীগঞ্জের ভাড়াশিমলায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু, কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন কালীগঞ্জে উপজেলা পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসব অনুষ্ঠিত  কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃরোকনুজ্জামান এর নেতৃত্বে আওয়ামী লীগের উথ্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিগঞ্জ বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক ডঃ মিজানুর রহমান  কালিগঞ্জে পল্লীতে বিলের মাঝখানে রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূর্ণ  

জীবন দক্ষতা প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে হাঁস-মুরগি পালন সহায়তা প্রদান

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো:

 

কিশোরীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়া এরিয়া অফিসে জীবন দক্ষতা প্রশিক্ষণ ও হাঁস-মুরগি পালন সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ‘স্বপ্ন সারথী দল’-এর কিশোরীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর তাদের মধ্য থেকে নির্বাচিত ৩৩ জন কিশোরীর জন্য একদিনব্যাপী হাঁস ও মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে অংশ- গ্রহণকারীদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়।পরে হাঁস পালনকারী কিশোরীদের প্রত্যেককে ২০টি করে হাঁসের বাচ্চা ও ৩ হাজার ৩০০ টাকা নগদ সহায়তা এবং মুরগি পালনকারী কিশোরীদের প্রত্যেককে ২০টি করে মুরগির বাচ্চা ও ২ হাজার ৭৬০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। এছাড়া একজন কিশোরীকে আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম জুনায়েদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক বিপ্লব বালা। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের কমিউনিটি অর্গানাইজার সুমনা রায় এবং কর্মসূচির অফিসার (সেলপ) মো. আব্দুর রশিদ।প্রধান অতিথির বক্তব্যে ডা. এবিএম জুনায়েদ রহমান বলেন, “কিশোরীদের দক্ষতা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। হাঁস-মুরগি পালন একটি লাভজনক ও টেকসই উদ্যোগ, যা তাদের আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।”ব্র্যাকের শাখা ব্যবস্থাপক বিপ্লব বালা বলেন, “কিশোরীদের স্বপ্ন বাস্তবায়নে দক্ষতা উন্নয়ন এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য ব্র্যাক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সহায়তা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে প্রশিক্ষণভিত্তিক সহায়তা কার্যক্রম অত্যন্ত কার্যকর। কিশোরীদের দক্ষতা, সচেতনতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency