1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
ব্র্যাকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা জীবন দক্ষতা প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে হাঁস-মুরগি পালন সহায়তা প্রদান কালিগঞ্জে নলতায় ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড প্রদান প্রাণের বিদ্যালয় মহৎপুর: যেখানে ‘সোনামণিদের’ চোখে আগামীর স্বপ্নপূরণের মিছিল শীর্ষক সেমিনার আয়োজিত  কালীগঞ্জের ভাড়াশিমলায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু, কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন কালীগঞ্জে উপজেলা পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসব অনুষ্ঠিত  কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃরোকনুজ্জামান এর নেতৃত্বে আওয়ামী লীগের উথ্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিগঞ্জ বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক ডঃ মিজানুর রহমান  কালিগঞ্জে পল্লীতে বিলের মাঝখানে রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূর্ণ  

ব্র্যাকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও জীবিকায়ন সহায়তার লক্ষ্যে ব্র্যাকের নিজস্ব অর্থায়নে ১০ জন সদস্যের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) ব্র্যাক চৌগাংগা অফিসে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ জন সদস্যের প্রত্যেককে ২০টি করে মোট ২০০টি হাঁসের বাচ্চা প্রদান করা হয়। হাঁসের বাচ্চা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্র্যাক চৌগাংগা এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ আনছার আলী এবং শাখা হিসাব কর্মকর্তা আতিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। হাঁস পালন একটি লাভজনক ও সহজলভ্য আয়ের উৎস হওয়ায় এর মাধ্যমে উপকারভোগীরা দ্রুত স্বাবলম্বী হতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপকারভোগীদের হাঁসের সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত পরামর্শ ও প্রশিক্ষণমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নিয়মিত পরিচর্যা ও আধুনিক পদ্ধতিতে পালন করলে হাঁস থেকে অধিক উৎপাদন ও আর্থিক লাভ অর্জন সম্ভব হবে।উপকারভোগীরা ব্র্যাকের এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে এ ধরনের সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency