
।।সুকুমার দাশ বাচ্চু।। কালীগঞ্জ সাতক্ষীরা :
ঈদের সওগাত নিয়ে এবার ঋতুরাজ বসন্ত প্রকৃতির দরবারে কড়া নাড়ছে “এসো স্মৃতির প্রাঙ্গণ, মিলি,
প্রীতির বন্ধনে”এই স্লোগানকে সামনে রেখে ইতিহাস ও ঐতিহ্যের নিরিখে ১৯৩৩ খ্রিস্টাব্দে স্থাপিত প্রাণপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত অধুনা সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ তম বর্ষপূর্তি ওপ্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও পুনর্মিলন অনুষ্ঠান ঈদের পরের দিন 22 শে মার্চ রবিবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে সফল করতে প্রাক্তন ছাত্ররা শেষ মুহূর্তে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মূল প্রতিপাদ্য বিষয় হলো-প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন, স্মৃতিচারণ সৌহার্দ্য ও সম্প্রীতি পুনর্গঠন। ঈদের পরদিন রবিবার সকাল সকাল সাড়ে ৮ টা থেকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কারীদের মাঝে খাবার কুপন, রেফেল ড্র ও টি-শার্ট বিতরণ , সকাল সাড়ে নটায় বর্ণাঢ্য র্যালি বাহির হবে। সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে ও বেলুন ফেস্টুন কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন,পরে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা, ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল ড্র অনুষ্ঠিত হবে ।
আসুন শিকড়ের সন্ধানে”এবার ফিরাও মোরে”এই বাণী বন্দনায় মহীরুহ সম সেই পবিত্র স্মৃতির মিনার নিকঞ্জে।সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দ ও উৎসবের মিলন মেলার আয়োজনকে আরো প্রাণময় সমৃদ্ধ ও সার্থক করে তুলবে ।
Leave a Reply