1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় সংবর্ধনা   - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা জীবন দক্ষতা প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে হাঁস-মুরগি পালন সহায়তা প্রদান কালিগঞ্জে নলতায় ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড প্রদান প্রাণের বিদ্যালয় মহৎপুর: যেখানে ‘সোনামণিদের’ চোখে আগামীর স্বপ্নপূরণের মিছিল শীর্ষক সেমিনার আয়োজিত  কালীগঞ্জের ভাড়াশিমলায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু, কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন কালীগঞ্জে উপজেলা পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসব অনুষ্ঠিত  কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃরোকনুজ্জামান এর নেতৃত্বে আওয়ামী লীগের উথ্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিগঞ্জ বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক ডঃ মিজানুর রহমান  কালিগঞ্জে পল্লীতে বিলের মাঝখানে রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূর্ণ  

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় সংবর্ধনা  

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি 

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এক পত্রে জানা গেছে ৯ জুন ২০২৬ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ডঃ মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত বোড কর্তৃক মনোনীত সভাপতি শেখ সাবীর বারী সফু, সাধারণ শিক্ষক সদস্য জিএম রাহানুস সিদ্দিক , অভিভাবক সদস্য শেখ মোস্তফা খাইরুল আলম, ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়।

বিদ্যুৎসাহী শেখ সাইফুল বারী সফু তিনি কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজ পরিচালনা কমিটির সদস্য, হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন। কালিগঞ্জ প্রেসক্লাবে দীর্ঘদিনের সভাপতি শেখ সাইফুল বারী সফু পুনরায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার গুণগত মান আরো এক ধাপ এগিয়ে যাবে এই প্রত্যাশায় কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে কালিগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি সকল সদস্য ও সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে বুধবার ১০ জুন বেলা ১১ টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফু কে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব রবীন্দ্রনাথ বাছাড়,সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু,কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সহকারী কনিকা সরকার, সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয় এর শিক্ষক মন্ডলী সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক নবাগত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কে ফুলের শুভেচ্ছা জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency