1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ হাসপাতালে ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুকে দত্তক নিলেন মাগুরালি গ্রামের রুমানা-আশেকুর দম্পতি  - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার

কালিগঞ্জ হাসপাতালে ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুকে দত্তক নিলেন মাগুরালি গ্রামের রুমানা-আশেকুর দম্পতি 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ,সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এক মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুটিকে দত্তক নিলেন নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের রুমানা-আশিকুর দম্পতি।

কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের প্রত্যক্ষ উপস্থিতিতে মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে দত্তক কার্যক্রমটি সম্পন্ন হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবির, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

মাত্র ২১ দিন বয়সী এই কন্যাশিশুর নাম রাখা হয়েছে আফিফা জান্নাত। দত্তক কার্যক্রম শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল নিজ হাতে শিশুটিকে নতুন বাবা-মায়ের কোলে তুলে দিয়ে তার দুই পায়ে নুপুর পরিয়ে দেন।

উপস্থিত সবাই এই মহানুভব উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে এমন মানবিকতা ও সহমর্মিতা সত্যিই অনুকরণীয়। ইউএনও অনুজা মণ্ডলের এই উদ্যোগ শুধু একটি শিশুর জীবন বদলে দেয়নি, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কালিগঞ্জে। উল্লেখ্য কালিগঞ্জ উপজেলার মৌতলা এক ভারসাম্যহীন পাগলী গর্ভবতী হয়ে প্রসব যন্ত্রণা দেখা দিলে তাকে স্থানীয়রা কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে ভারসাম্যহীন নারীর গর্ভে শিশু কন্যা সন্তানটি জন্মগ্রহণ করে। অবশেষে কন্যা শিশুটিকে দত্তক নেওয়ায় একটি ঠিকানা পেলা।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency