
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন করব বাধা দূরীকরণ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা।সোমবার( ৬ এপ্রিল) সকাল সাড়ে নটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে এক র্যালি বাহির হয়।
পরে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মোলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্) মইনুল ইসলাম খানএর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় তথ্যপ্রযুক্তির ব্যবহারে টেলি কনফারেন্সের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে জাতীয় ক্রীড়া পরিষদের আলোচনা ও সম্বর্ধনা অনুষ্ঠান সরাসরি দেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, মহিলা বিষয় কর্মকর্তা অন্যা চক্রবর্তী,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক শেখ মোজাফ্ফর হোসেন,রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ ক্রিড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা প্রমুখ। টেলি কনফারেন্সের মাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন দল-মত নির্বিশেষে নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন খেলা হলো একটি ঐক্যের প্রতীক আগামীতে ক্রীড়াঙ্গন হবে রাজনীতি মুক্ত, খেলাধুলার সাথে জড়িত ও সংগঠকদের ভাতার আওতায় আনা হবে।
Leave a Reply