1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পদ থেকে রাকিবুল ইসলামের পদত্যাগ - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পদ থেকে রাকিবুল ইসলামের পদত্যাগ

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় “শহীদ ও আহত সেল”-এর সহ-সমন্বয়কারী রাকিবুল ইসলাম সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করেছেন।

গত ৩ নভেম্বর সংগঠনের সাংগঠনিক সম্পাদক বরাবর দেওয়া ইস্তফাপত্রে তিনি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় ও স্বপ্রণোদিতভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।

ইস্তফাপত্রে তিনি উল্লেখ করেন, গত দুই মাস ১৭ দিন ধরে খুলনা বিভাগীয় সহ-সমন্বয়কারী হিসেবে এবং এর আগে সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ও পরবর্তীতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্ঠার সঙ্গে।

তিনি আরও বলেন, “জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার লড়াই অব্যাহত থাকবে। শহীদ পরিবার ও আহত সহযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে আমি সর্বদা পাশে থাকব।”

এদিকে আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে ফোনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাকিবুল ইসলাম বলেন,

“আমার পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। সাংগঠনিক বা আদর্শিক কোনো বিভেদ নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার শ্রদ্ধা ও সমর্থন আগের মতোই থাকবে।”

তিনি সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, “আমার এই পথচলায় কাউকে যদি অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিয়ে থাকি, আমি আন্তরিকভাবে দুঃখিত। সকল সহযোদ্ধার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency