1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
মানিকখালি ব্রিজ টোলমুক্ত ও সব খাল দখলমুক্ত করার অঙ্গীকার — বড়দলে ধানের শীষের জনসভায় কাজী আলাউদ্দিন - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার

মানিকখালি ব্রিজ টোলমুক্ত ও সব খাল দখলমুক্ত করার অঙ্গীকার — বড়দলে ধানের শীষের জনসভায় কাজী আলাউদ্দিন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা:

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বৃহস্পতিবার বিকেলে আশাশুনির বড়দলে এক জনসভায় জনগণের সামনে তুলে ধরলেন তাঁর নতুন উন্নয়ন প্রতিশ্রুতি।

বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় হাজারো সাধারণ মানুষের ঢল নামে। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

স.ম হেদায়েতুল ইসলাম, রুহুল কুদ্দুস, মোঃ শওকত হোসেন, আব্দুর রশিদ মিয়া, রবিউল আউয়াল ছোট, আব্দুল আলিম, মোহাম্মদ তুহিন উল্লাহ, মশিউর হুদা তুহিন, আবু জাহিদ সোহাগ, আমির হোসেন বাদশাহ, লিয়াকত হোসেন, নুরুল ইসলাম, নূরে আলম সরোয়ার লিটন, আছাদুল ইসলাম আছাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কাজী আলাউদ্দিনের প্রধান ঘোষণা

বক্তব্যে তিনি বলেন—

“আমি নির্বাচিত হলে মানিকখালি ব্রিজের টোল সম্পূর্ণভাবে বন্ধ করে জনভোগান্তি দূর করব।”

“আশাশুনির কোনও খালে নেটপাটা চলবে না। সকল খাল দখলমুক্ত করে পুনরখনন করা হবে, যাতে জলবদ্ধতার স্থায়ী সমাধান হয়।”

“বড়দলের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত সেবা পায়।”

তাঁর ঘোষণায় জনতার মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়।

দোয়া ও মোনাজাত-

জনসভার শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency