1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জের নলতায় ঘোষ ডেয়ারির মিষ্টি তৈরির কারখানায় গভীর রাতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

কালিগঞ্জের নলতায় ঘোষ ডেয়ারির মিষ্টি তৈরির কারখানায় গভীর রাতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে “ঘোষ ডেয়ারি” নামের একটি মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারখানায় গভীর রাতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে সরজমিনে গিয়ে ভাঙচুরের বিভিন্ন আলামত দেখতে পান সাংবাদিকরা।

এ ঘটনায় ব্যবসায়ী অসিত কুমার ঘোষ বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত কিশোরী মোহন ঘোষের ছেলে ব্যবসায়ী অসিত কুমার ঘোষের “ঘোষ ডেয়ারি” নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নলতা কলেজের সম্মুখে অবস্থিত। একই এলাকার দক্ষিণ পাশে রয়েছে তার মিষ্টি তৈরির কারখানা।অভিযোগে বলা হয়েছে, ওই কারখানার জমি নিয়ে দীর্ঘদিন ধরে নলতা গ্রামের মৃত মোকবুল হোসেনের ছেলে মোঃ মফিজুর রহমান খোকন ওরফে খোকন আমিন এবং তার স্ত্রী রাফেজা খাতুনের সঙ্গে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল।

বাদীর অভিযোগ, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।এরই ধারাবাহিকতায় গত (৯ মে-২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মোঃ মফিজুর রহমান খোকনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো রাম দা, ছুরি, কুড়াল ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা কারখানার পূর্ব পাশের প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় কারখানায় কর্মরত পারুলিয়া গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে মোঃ মোমিন গাজী, বদরতলা গ্রামের নির্মল গাইনের ছেলে সৌরব বাইন, আশাশুনি উপজেলার মন্টু সরদারের ছেলে ফাইম হোসেন এবং নলতা গ্রামের কেষ্টপদ দাসের ছেলে তরুন কুমার দাসকে মারধর করে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পক্ষের দাবি, হামলাকারীরা কারখানার বেড়া, জানালার কপাট ও অন্যান্য স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে কারখানায় থাকা ২৮২ বস্তা চিনি, ময়দা, ঘি, ছানা, দই, বিভিন্ন ধরনের মিষ্টি, কড়াই, ডেক্সি, ইলেকট্রিক মোটর, ওজন মাপক যন্ত্র, ফ্যানসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। এজাহারে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ ৭৬ হাজার ১৫ টাকা উল্লেখ করা হয়েছে।ঘটনার পর সরেজমিনে গিয়ে সাংবাদিকরা কারখানার ভাঙা প্রাচীর, ক্ষতিগ্রস্ত জানালা ও এলোমেলো পরিবেশ দেখতে পান। স্থানীয়দের ভাষ্যমতে, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল এবং তা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।এ বিষয়ে অভিযুক্ত মৃত মোকবুল হোসেনের ছেলে মোঃ মফিজুর রহমান খোকন বলেন, । জায়গাটি আমাদের, তাই আমরা দখল করে নিয়েছি। অন্যদিকে, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency