1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

।।সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি 

আন্তর্জাতিক নারী দিবস সপ্তাহ ২০২৬ প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক প্রতিরোধ ও প্রশমন “অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়েই গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব” এই বিষয় সামনে রেখে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ-২৬) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবের হলরুমে অগ্রগতি সংস্থার উদ্যোগে “ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন ( বি এনএনআরিস)সহযোগিতায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন” বিষয়ক এ মতবিনিময় সভা প্রেস ব্রিফিং এ কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সভাপতিত্বে ও অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আবু আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, প্রভাসক সেলিম শাহরিয়ার প্রমুখ।

এ সময়ে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আবির হোসেন,ও গোপাল চন্দ্র, সাংবাদিক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, শেখ আব্দুল করিম, কাজী আল মামুন, শিমুল হোসেন, শাহাদাত হোসেন, শেখ মারুফ হোসেন, ফজলুল হক, শেখ আতিকুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency