
সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন এবং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় আলোচনা করেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ জামায়ােত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি আব্দুর রউফ,উপজেলা সিনিয়র কর্মকর্তা মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনজাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, , নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ অন্যান চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধ ইমাম সহ সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম।
Leave a Reply