1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন কালিগঞ্জে মৌতলায় যৌথ বাহিনীর অভিযান: ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জ উপজেলার আব্দুল খালি রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি মুহা: রবিউল বাসার  কালিগঞ্জে তালগাছ কাটার সময় গাছ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক পথচারীর মৃত্যু   কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থীদের নবীন বরণ  কালিগঞ্জে তেল বিতরণে বিশৃঙ্খলা: উচ্ছৃঙ্খলতার মুখে বন্ধ ফিলিং স্টেশন, বিপাকে সরকারি চাকুরীজীবী, শিক্ষক-সাংবাদিকরা কালিগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান গ্রেপ্তার হয়েছে উত্তর শ্রীপুরে মাওলানা আজিজুর রহমানের পিতা মাস্টার বশির উদ্দিন সরদার এর চেয়েলাম অনুষ্ঠিত 

কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো প্রধান:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকায় মানবিক সংকটে পড়েছেন এক ইমাম পরিবার। একমাত্র চলাচলের রাস্তা বাঁশ ও নেটের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগে পরিবারটি দীর্ঘদিন ধরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে।

 

লিখিত অভিযোগে ভুক্তভোগী মোঃ ছামিউল ইসলাম জানান, তিনি দক্ষিণ শ্রীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং পরানপুর লেবুখালী জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অভিযোগ, গত ৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে তার বাড়ির পূর্বপাশে অবস্থিত প্রতিবেশী মৃত ছবেদ গাজীর ছেলে মোঃ আলামিন গাজী ও তার সহযোগীরা অন্যায়ভাবে তাদের একমাত্র চলাচলের পথটি বাঁশ ও নেটের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।অভিযোগে আরও উল্লেখ করা হয়, বহু বছর ধরে ওই পথ দিয়েই তিনি ও তার পরিবার নির্বিঘ্নে চলাচল করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে পথটি বন্ধ করে দেওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

 

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় কাজ, শিশুদের স্কুলে যাওয়া, মসজিদে ইমামতি করা এমনকি জরুরি চিকিৎসা সেবার জন্যও বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। এতে পরিবারটি চরম মানবিক দুর্ভোগের শিকার হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের অবগত করা হলেও কোনো সমাধান হয়নি বলে জানান ভুক্তভোগী। এমনকি স্থানীয় ইউপি সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি), কালিগঞ্জের নিকট লিখিতভাবে আবেদন করে সরেজমিনে তদন্তপূর্বক দ্রুত রাস্তা উন্মুক্ত করার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

 

অভিযোগপত্রের সঙ্গে রাস্তা বন্ধের আলোকচিত্র এবং এলাকাবাসীর স্বাক্ষর সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান কামনা করেছেন, যাতে একটি নিরীহ পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency