1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জে ইয়ুথ ফর সুন্দরবনের আয়োজনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে ইয়ুথ ফর সুন্দরবনের আয়োজনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা  সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত চৌগঙ্গা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্র্যাকের হাঁস বিতরণ কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা জীবন দক্ষতা প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে হাঁস-মুরগি পালন সহায়তা প্রদান কালিগঞ্জে নলতায় ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড প্রদান প্রাণের বিদ্যালয় মহৎপুর: যেখানে ‘সোনামণিদের’ চোখে আগামীর স্বপ্নপূরণের মিছিল শীর্ষক সেমিনার আয়োজিত  কালীগঞ্জের ভাড়াশিমলায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু, কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন কালীগঞ্জে উপজেলা পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসব অনুষ্ঠিত 

কালিগঞ্জে ইয়ুথ ফর সুন্দরবনের আয়োজনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা 

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে পরিবেশ রক্ষা, প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ইয়ুথ ফর সুন্দরবন-এর আয়োজনে এবং রূপান্তর-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিকার নিয়ে মতবিনিময় করেন।

রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হক।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন বর্তমানে পরিবেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব বর্জ্য খাল-বিল, নদী-নালা ও কৃষিজমিতে জমে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। প্লাস্টিক দূষণ কমাতে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। বাজারে গেলে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করতে হবে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করতে হবে এবং ব্যবহৃত প্লাস্টিক নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার উল্লেখ যোগ্যভাবে কমিয়ে আনতে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দার বাচ্চু এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল।

এছাড়া সভায় প্রশিক্ষক খালিদ লামি প্লাস্টিক দূষণের ভয়াবহতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর আলোচনা করেন।অনুষ্ঠানে শিক্ষক, ইউপি সদস্য, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলার আহ্বান জানান এবং সুন্দরবনসহ প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency