1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে নলতায় আদি ঘোষ ডেয়ারিতে হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার

কালিগঞ্জে নলতায় আদি ঘোষ ডেয়ারিতে হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মোবারক নগর এলাকায় আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বেলা ১টায় কালিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে নলতা ঘোষ ডেয়ারির স্বত্বাধিকারী অসিত ঘোষ এর ছেলে রাজেশ ঘোষ লিখিত বক্তব্য বলেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি জবর দখলকারী ভূমি দস্যু আমাদেরকে হুমকি দিচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, আদি ঘোষ ডেয়ারিতে সংঘটিত হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর এখনো পর্যন্ত থানা পুলিশ মামলা গ্রহণ করেনি। এ সময় তারা কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছেন মামলা গ্রহণ করবেন বলে জানান।

তিনি বলেন, হামলার ঘটনায় ঘোষ ডেয়ারির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি দ্রুত মামলা গ্রহণ পূর্বক হামলাকারীদের গ্রেফতার, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency