1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে প্রবাসী বন্ধু মহল একতা গ্রুপের উদ্যোগে বয়স্ক গাড়ি চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জে প্রবাসী বন্ধু মহল একতা গ্রুপের উদ্যোগে বয়স্ক গাড়ি চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জে প্রবাসী বন্ধু মহল একতা গ্রুপের উদ্যোগে বয়স্ক গাড়ি চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৭ রমজান, ১৭ মার্চ) বিকাল ৫টায় উপজেলা পরিষদের সামনে ঈদ উপহার প্রদান করা হয় । এ সময় অর্ধশতাধিক বয়স্ক ড্রাইভার ও গাড়ি চালকদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সড়ক পরিবহন মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৯৫০)-এর সভাপতি সুমন হোসেন ও সাধারণ সম্পাদক আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ আন্তঃজেলা মানিক সমিতির সহ-সভাপতি শেখ বাকিয়ার, প্রবাসী বন্ধু মহল একতা গ্রুপের সদস্য সচিব শেখ ফারুক হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিরা এবং বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাদেকুর রহমান।

অনুষ্ঠানে আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপহার পেয়ে বয়স্ক ড্রাইভাররা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদাহরণ বলে উপস্থিতরা মন্তব্য করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency