1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে বসতবাড়ির যাতায়াত পথ বন্ধ: এক বছরেরও বেশি সময় ধরে চরম ভোগান্তিতে পরিবার - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জে বসতবাড়ির যাতায়াত পথ বন্ধ: এক বছরেরও বেশি সময় ধরে চরম ভোগান্তিতে পরিবার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুরামপুর গ্রামে দীর্ঘ ৩০ বছরের অধিক সময় ধরে ব্যবহৃত একটি বসতবাড়ির যাতায়াত পথ বন্ধ হয়ে যাওয়ায় এক পরিবারের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী পরিবারটি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রঘুরামপুর গ্রামের বাসিন্দা মোঃ গোলাম রসুলের পরিবার। তার ছেলে জাহিদ হাসান জানান, রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পশ্চিম পাশে তাদের বসতবাড়ি, যেখানে তারা প্রায় ৩৫ বছর ধরে বসবাস করছেন। এতদিন ধরে বিদ্যালয় সংলগ্ন মাঠই ছিল তাদের একমাত্র যাতায়াতের পথ। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঘিরে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করায় তাদের চলাচলের পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রথমদিকে স্কুল কমিটি বিকল্প পথের আশ্বাস দিলেও পরে তা বাস্তবায়ন হয়নি। পরে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের দক্ষিণ পাশ দিয়ে যাতায়াত শুরু করলে সেখানেও কলেজ কর্তৃপক্ষ ও কিছু শিক্ষক বাধা সৃষ্টি করে এবং বাউন্ডারি নির্মাণের মাধ্যমে পথ বন্ধ করে দেয় বলে অভিযোগ ওঠে। গত ১৯ এপ্রিল ভুক্তভোগী জাহিদ হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আমাদের যাতায়াতের জন্য এই রাস্তা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। দীর্ঘ এক বছর ধরে পরিবার নিয়ে চরম কষ্টে বসবাস করছি। বর্তমানে আমরা মানবেতর জীবনযাপন করছি। মঙ্গলবার (৫ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী পরিবারটি কয়েকটি ইট সাজিয়ে উঁচু করে বিদ্যালয়ের প্রাচীর টপকে চলাচল করছে। পরিবারের সদস্যরা জানান, দিনের বেলায় কলেজ কর্তৃপক্ষ কখনো কখনো পায়ে হেঁটে চলাচল করতে দিলেও কোনো ধরনের যানবাহন নিয়ে প্রবেশের সুযোগ নেই। এছাড়া সন্ধ্যার আগে স্কুল ও কলেজের গেট বন্ধ হয়ে যাওয়ায় তারা অনেকটা বন্দি জীবনের মতো দিন পার করছেন।

ভুক্তভোগী জাহিদ হাসান ও তার বৃদ্ধ পিতা গোলাম রসুল বলেন, দীর্ঘদিন ধরে কলেজের ভিতর দিয়ে চলাচল করতাম। কলেজ কর্তৃপক্ষ একটি পথও দিয়েছিল। কিন্তু হঠাৎ সেই পথ বন্ধ করে প্রাচীর নির্মাণ করা হয়েছে। স্কুল মাঠ দিয়েও আর চলাচল করতে পারছি না। এখন খুবই কষ্টে দিন কাটছে।

এ বিষয়ে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। স্থানীয় সচেতন মহল বলছে, একটি পরিবারের মৌলিক চলাচলের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এদিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানবিক দিক বিবেচনায় নিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবারটির স্থায়ী যাতায়াতের রাস্তা নিশ্চিত করা হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency