1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট লীগের ঘোষিত লকডাউনের নামে সৃষ্ট অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি কালিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস. এম. হাফিজুর রহমান,ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা বিএনপির জাসাস সদস্য সচিব মারুফ বিল্লাহ প্রমুখ। সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দমন পীড়ন, গ্রেপ্তার-নির্যাতন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হতে হবে।

বক্তারা আরও বলেন, আওয়ামী সরকারের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency