1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন- ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন

কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাটি গ্রামে তপশীলভুক্ত বায়তুল মামুর জামে মসজিদের জমি জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সরেজমিনে ও মামলা-অভিযোগ সূত্রে জানা যায়,গত (০৩ এপ্রিল ২০২৬) তারিখে মসজিদের তপশীলভুক্ত জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালায় দ্বিতীয় পক্ষের লোকজন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মাদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফা গাজীর পুত্র মহব্বত আলী গাজী ও জাহাঙ্গীর আলী গাজী এবং জাহাঙ্গীর গাজীর স্ত্রী মোছাঃ আছমাউল হুচনা।অভিযোগ ও মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তারা বিভিন্ন কৌশলে উক্ত জমি আত্মসাতের অপচেষ্টা চালিয়ে আসছেন।প্রথম পক্ষের দাবি অনুযায়ী, একই গ্রামের মোঃ জিয়াদ আলীর পুত্রবধূ মোছাঃ সালমা বেগম,স্বামী কুয়েত প্রবাসী মোঃ জাফর গাজী, মসজিদের জমিদাতা হিসেবে আমমোক্তারনামার মাধ্যমে দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তির তত্ত্বাবধান করে আসছেন।

 

স্থানীয়দের জ্ঞাতসারে ১২ বছরেরও অধিক সময় ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখলে থাকায় মসজিদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়েছে বলে তারা দাবি করেন।এলাকাবাসীর ভাষ্যমতে, অভিযুক্তরা কথিত ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি দখলের পাঁয়তারা করছে। মোঃ জিয়াদ আলী গাজীর পুত্র জাফর গাজী কুয়েত প্রবাসী থাকায় তার স্ত্রী মোছাঃ সালমা বেগমকে অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি-ধামকি প্রদান করে এবং ভবিষ্যতে জোরপূর্বক জমি দখল,ঘরবাড়ি নির্মাণসহ বিভিন্ন ধরনের বেআইনি কার্যক্রম চালানোর হুমকি দেয়। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ ও হিন্দু সম্প্রদায়ের ওপর জুলুম- নির্যাতন,জমি দখল ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগও তাদের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে।স্থানীয়দের আশঙ্কা, বিরোধটি যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে। ফলে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

 

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, “বিজ্ঞ আদালতের নির্দেশে ১৪৫ ধারায় নোটিশ জারি করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে নালিশি জমিতে কোনো ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত মোঃ মহব্বত আলী গাজী ও মোঃ জাহাঙ্গীর আলী গাজীর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।তপশীল সূত্রে জানা যায়, উক্ত জমি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন মাদকাটি মৌজায় অবস্থিত—জে.এল নং- ১৩৪,এসএ ৪৪/১ এবং বিআর এস ২১৮ নং খতিয়ানের অন্তর্ভুক্ত এসএ ১১ দাগ ও বিআরএস ২৩৪ দাগে মোট ১.৩৭ একর জমির মধ্যে উত্তর দিকে প্রায় ০.১৫ একর জমি নিয়ে এ বিরোধ সৃষ্টি হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency