1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জে মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের “Combating Human Trafficking through Strengthening 4Ps” প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার, তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি বলেন, সরকারী ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগই এই ঘৃণ্য অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পাচারের শিকার ব্যক্তিদের আইনি অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন কালিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর বিপ্লব হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম এবং উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন।

কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর মো. হুমায়ুন রশীদ সঞ্চালনা করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মো. শিহাবুল হোসেন।

এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, মানব পাচারের সার্ভাইভার ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে অভিবাসন ও মানব পাচারপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানব পাচার প্রতিরোধ, বিদেশফেরতদের পুনর্বাসন ও অভিবাসন খাতে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency