
সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
কালীগঞ্জের তেলের বাজার স্থিতিশীল ডাকতে উপজেলা প্রশাসনের অভিযান মজুদকৃত তেল জব্দ জরিমানা আদায়। রোববার (১৫ মার্চ) বিকেলে কালিগঞ্জ উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মজুত রাখা তেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে ।
মৌতলা ইউনিয়নের পিরোজপুর বাস স্ট্যান্ড এলাকায় ‘মেসার্স লায়ন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ ব্যারেল তেল জব্দ করা হয়। এ ঘটনায় দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে মোঃ আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০০ লিটার তেল, বিক্রির সরঞ্জাম এবং একটি খালি ব্যারেল জব্দ করা হয়। তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযান পরিচালনা করেন
কালিগঞ্জ সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো: রাজিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান এর নেতৃত্বে এই অভিযানে বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনস্বার্থ রক্ষায় পরিচালনা করা হয়।
Leave a Reply