
।।সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাবকে দুর্নীতি, নানা অনিয়ম, জমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।কাটুনিয়া রাজবাড়ী কলেজের বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং ব্যক্তিগত অসদাচরণের অভিযোগ উঠছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে কঠোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল ওহাব উপজেলার পীরগাজন গ্রামের মৃত সোলায়মান গাজীর ছেলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কলেজ গভর্নিং বডি
গত (০৯মার্চ) ২০২৬ তারিখে তাকে চূড়ান্তভাবে স্থায়ী বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে।
Leave a Reply