1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা প্রধান হাবিবুর রহমানকে বিদায়ী সম্বর্ধনা প্রদান  - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা প্রধান হাবিবুর রহমানকে বিদায়ী সম্বর্ধনা প্রদান 

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:  

সাতক্ষীরার কালীগঞ্জ ইসলামী ব্যাংক ব্যাংকের আয়োজনে ব্যাংকের শাখা প্রধান মোঃ হাবিবুর রহমানকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ কালিগঞ্জ শাখা প্রধান হিসেবে সুনামের সাথে দীর্ঘ ২বছর ১০ মাস কালীগঞ্জ শাখা প্রধান হিসাবে দায়িত্ব পালন করে অবশেষে খুলনা বড়বাজার ইসলামী ব্যাংক শাখায় যোগদান করবেন । বৃহস্পতিবার( ৩০ এপ্রিল) ব্যাংক ভবনে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় ।মোঃ হাবিবুর রহমান ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখায় যোগদানের পর থেকে ব্যাংক সেক্টরে গ্রাহক সেবার একটি অনন্য সাধারণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন ফলে ব্যাংকের সকল গ্রাহকরা সেবা পেয়ে খুশি ও সন্তোষ প্রকাশ করেছেন।

তার সময়ে সুন্দর ব্যবস্থাপনা ও নেতৃত্বে কালিগঞ্জ ইসলামী ব্যাংকের পুরাতন ভবন পরিবর্তন করে নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধায় ব্যাংকের কার্যক্রম শুরু করেন। তিনি সাতক্ষীরায় কালীগঞ্জে দায়িত্ব পালন শেষে আগামী ৩ রা মে-২০২৬ বিভাগীয় শহর খুলনার বড়বাজার শাখায় যোগদান করবেন বলে জানিয়েছেন ।

মোঃ হাবিবুর রহমান ইতিপূর্বে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখা, কলারোয়া শাখা, খুলনা কে ডিএ শাখায় চাকরি করেছেন। এছাড়া তিনি জীবনে প্রথমে পল্লী বিদ্যুৎ অফিসে এজিএস পদে চাকরি করেছেন।তিনি দুই ছেলে ও স্ত্রী নিয়ে সাতক্ষীরাতে স্থায়ীভাবে বসবাস করেন । সকলের নিকট দোয়া প্রার্থী যেন উক্ত শাখার সকল প্যারামিটারে উর্দ্ধতন কর্তৃপক্ষের দেয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে সফলতা অর্জন করতে পারেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency