1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত কারণে রহমান কাগুজি গং কর্তৃক জোরপূর্বক জমিতে ধান রোপণ করতে গেলে ফজলে করিম মোড়ল ও তার ছেলে আব্দুর রউফ বাধা দেওয়া তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ৩১ জুলাই) সকাল ৮ টার দিকে কৃষ্ণনগরে।এ ঘটনায় কৃষ্ণনগর গ্রামের ফজলে করিম মোড়ল এর পুত্র আরিফ হাসান সাদ্দাম বাদী হয়ে শংকরপুর গ্রামের মৃত জেহের কাগজীর ছেলে রহমান কাগুজি (৬০)ও তার পুত্র সুমন কাগুজি (২৫) ও আরাফাত কাগুজি( ৩০) সহ ৫/৬ জনের নামে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের এর অভিযোগ দিয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে ৩১ জুলাই সকালে ঘটনার দিন রহমান কাগুজি ও তার পুত্ররা দলবদ্ধ হয়ে ধারালো দা, হাতুড়ি, হাসুয়া, সাথে নিয়ে পরিকল্পিতভাবে কৃষ্ণনগর মৌজায় আরিফ হাসানের পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক ধান রোপন করতে থাকে সংবাদ পেয়ে আরিফ হাসান সাদ্দামের বড় ভাই আব্দুর রউফ মৌখিকভাবে নিষেধ ও বাধা প্রদান করলেন তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে এক পর্যায়ে ধারালো দা দিয়ে তার মাথায় ও হাতে দা এর কোপে রক্তাক্ত জখম করে।এ সময় আরিফ হাসানের পিতা ফজলে করিম মোড়ল বাধা দিতে এগিয়ে এলে তাকেও হাতুড় দিয়ে এলোপাতাড়ি মারপিট করে জখম করে, এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে, আহতদের অবস্থা বেগতিক দেখে চিকিৎসকদের পরামর্শে তাদেরকে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। ফজলে করিম মোড়ল ও আব্দুর রউফ এর অবস্থা খুবই আশঙ্কা জনক।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency