
।।সুকুমার দাশবাচ্চু।।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সাধারণ জনগণকে রোজার সামগ্রী বিতরণকরলেন কালীগঞ্জে উপজেলার নলতা শরীফের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হক,বুধবার ১১ মার্চ বেলা ১২ টায় নলতা শরীফ মার্কেটে আনুষ্ঠানিকভাবে রোজার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, সমাজসেবক জাহিদুল হকের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু সঞ্চালনায় অনুষ্ঠানেবিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহসানেয়া মিশনের সহ-সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সপু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল,এটিএন নিউজ জেলা প্রতিনিধি জিল্লুর রহমান কালিগঞ্জ উপজেলা প্রতিবন্ধী পুনর্বাসন কমিটির সভাপতি মোঃ ফজর আলী, কালিগঞ্জ থানার এসআই মোঃ শাহাদাত হোসেন প্রমুখ। পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সাড়ে চার শতাধিক নারী পুরুষ প্রতিবন্ধী রুদ্র ব্যক্তিদের মাঝে10 কেজি চাউল ২ কেজি ডাল ওএকটি করে কাপড় প্রদান করা হয়।জানা গেছে প্রায় 35 বছর যাবত জাহিদুল হকের পিতা জনাব মাহফুজুল হক এই খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন, তারই ধারাবাহিকতায় তার পুত্র আলহাজ্ব জাহিদুল হক রমজান মাসে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন ।ঈদের আগে অসহায় হাত দরিদ্র নারী পুরুষ রোজার সামগ্রী ও কাপড় পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply