
সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ করা হয়েছে।সোমবার( ৬ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫ -২৬ অর্থবছরে খরিপ ১ মৌসুমে প্রাণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান, তিল, মুগ ডাল, হলুদ ও পাঠ বীজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক ৭৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীলের সঞ্চালনায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মইনুল ইসলাম খান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,প্রমূখ। ৭৬০ কৃষকের মধ্যে দলীয়ভাবে বীজ ও সার বিতরণ করা হয়। এরমধ্যে আউশ ধান ৪০০ জনকে,মুগ ডাল ১৫০ জন কে, পাঠ বীজ ১৫০ জন কৃষককে, তিল ৪০ জন কৃষককে,ও হলুদ ২০ জনসহ পটাশ ও ডেপ সার কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, কৃষকদের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে স্যার বীজ দেওয়া হয়।
Leave a Reply