1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জে মালিঙ্গা গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শোক ও শঙ্কা - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জে মালিঙ্গা গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শোক ও শঙ্কা

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মালিঙ্গা গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বামী-সন্তান নিয়ে সাজানো ছোট্ট সংসারটি মুহূর্তেই পরিণত হয়েছে অশ্রুসিক্ত নীরবতায়। আর এই মৃত্যুর পর সবচেয়ে অসহায় হয়ে পড়েছে ছয় বছর ও আড়াই বছর বয়সী দুই শিশুর ভবিষ্যৎ।

মৃত গৃহবধূ সুলতা সরদার (২৭) শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের একমাত্র কন্যা। তার বিয়ে হয়েছিল কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের মৎস্যচাষী শশাঙ্ক সরদারের সঙ্গে। তাদের সংসারে ছিল দুটি ছোট সন্তান একটি ছেলে ও একটি মেয়ে।

রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন পরিবারের বরাতে জানান, ভোররাতে বাড়ির একটি কক্ষে সুলতার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

কালিগঞ্জ থানার এসআই মতিন বিশ্বাস জানান, ঘটনার পর স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সুলতার পিতা সুবল বৈদ্য অভিযোগ করেন, তার মেয়ের দাম্পত্য জীবন সুখের ছিল না। স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যনৈমিত্তিক কলহ লেগেই থাকতো। তিনি দাবি করেন, সুলতা প্রায়ই স্বামী শশাঙ্কের বিরুদ্ধে অন্যত্র অনৈতিক সম্পর্ক ও পরকীয়ার অভিযোগ জানাতেন। এসব বিষয় নিয়ে পরিবারে প্রায়শই ঝগড়া-বিবাদ হতো।

কালিগঞ্জ থানার ডিউটি অফিসার সুমিত কুমার জানান, এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হবে।

এদিকে, হঠাৎ মায়ের মৃত্যুতে দুই শিশুর কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা। প্রতিবেশী শিখা রাণী বলেন, রাতে যা-ই ঘটুক, সকালে এমন দৃশ্য কেউ কল্পনাও করেনি। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত সত্য উদঘাটিত হোক। পুলিশ যেন এভাবে গৃহবধুদের মারা যাওয়ার ঘটনাগুলোকে আত্মহত্যা বলে সবসময় চালিয়ে না দেয়।

স্থানীয় সমাজকর্মী আব্দুল করিম বলেন, একটি পরিবারে দাম্পত্য কলহ কতটা গভীর হলে তার পরিণতি এমন মর্মান্তিক হতে পারে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। আর সবার চোখ এখন পুলিশের যথাযথ তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদনের দিকে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency