1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
চৌগঙ্গা ব্র্যাক অফিসের উদ্যোগে ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের মাঝে আমগাছের চারা বিতরণ - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার

চৌগঙ্গা ব্র্যাক অফিসের উদ্যোগে ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের মাঝে আমগাছের চারা বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগঙ্গা ব্র্যাক অফিসের উদ্যোগে ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের মাঝে আমগাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব ব্যবস্থাপক সমীর কুমার ধর। এছাড়া উপস্থিত ছিলেন চৌগঙ্গা ব্র্যাক শাখার ব্যবস্থাপক মো. আনসার আলী, শাখা হিসাব কর্মকর্তা আতিকুর রহমান এবং আইডিও-আইডিপি (IDO-IDP) কর্মসূচির কর্মকর্তা মাঈদুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবনধারণের জন্য অপরিহার্য অক্সিজেন সরবরাহ করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

 

ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা করা সম্ভব, অন্যদিকে পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।বক্তারা আরও বলেন, আমগাছ শুধু সুস্বাদু ফলই দেয় না, এটি পরিবেশের জন্যও অত্যন্ত উপকারী। একটি পরিণত আমগাছ দীর্ঘদিন ধরে ছায়া প্রদান, বায়ু বিশুদ্ধকরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

 

চারা বিতরণ শেষে শিক্ষার্থীরা গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে। স্থানীয় সচেতন মহল ব্র্যাকের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency