1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
দলমত নির্বিশেষে শিক্ষা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার: কালিগঞ্জের শিমু রেজা এমপি কলেজে এমপি হাফেজ মাওলানা রবিউল বাশার ও এমপি কাজী নজরুলকে সংবর্ধনা - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দলমত নির্বিশেষে শিক্ষা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার: কালিগঞ্জের শিমু রেজা এমপি কলেজে এমপি হাফেজ মাওলানা রবিউল বাশার ও এমপি কাজী নজরুলকে সংবর্ধনা

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যদ্বয়কে সংবর্ধনা প্রদান করেছে মৌতলা শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ। বুধবার (৬ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র-শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল জনসমাগমে মুখরিত।

উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থাপনা করেন কলেজের প্রভাষক অভিষেক কুমার ও সাবেক সভাপতি এবং সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং শ্যামনগর উপজেলা বিএনপির নেতা সোলাইমান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হক, প্রভাষক মহাসিন হোসেনসহ অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করে গড়ে তুলতে হবে। কালিগঞ্জের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বক্তারা আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই জনপ্রতিনিধিদের কাজের মূল প্রেরণা। কালিগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমন্বিত অগ্রগতি নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। এছাড়া নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এজন্য সমাজের সকল স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে।

সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার তার বক্তব্যে বলেন, আমাদের নিজেদের আগে চরিত্রবান ও সৎ হতে হবে। আমরা যদি সৎ না হতে পারি, তাহলে ভালো কোনো কাজ করা সম্ভব নয়। দল-মত নির্বিশেষে আমি কালিগঞ্জ ও আশাশুনির সর্বস্তরের মানুষের অভিভাবক। যতদিন জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, ততদিন আমি সকলের পাশে থাকবো ইনশাআল্লাহ।

অপরদিকে শিমু রেজা এমপি কলেজের প্রতিষ্ঠাতা

সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজাকে নাম প্রকাশে অনিচ্ছুক ইঙ্গিত করে সাতক্ষীরা-৪ আসনের তিনবারের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান যেই করুক বা যার নামেই হোক, সেটি বড় বিষয় নয়। আমি দল-মত নির্বিশেষে সকলের পাশে থাকতে চাই। চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যা যা করা প্রয়োজন, তা সবাইকে সঙ্গে নিয়েই করবো।

তিনি আরও বলেন, মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক ব্যবসায়ীদের দ্রুত জামিনে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক নির্মূলে কঠোর শাস্তির বিকল্প নেই। আমি আগামী সংসদ অধিবেশনে মাদকের ভয়াবহতা এবং এলাকার অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের বিষয়টি তুলে ধরবো।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency