1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”-কালিগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”-কালিগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ৯টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী এবং সঞ্চালনা করেন ডা. সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রুপা রানী পাল, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শেখ মশিউর রহমান,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি এবং সিনিয়র স্টাফ নার্সসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীরা।“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালিতে চিকিৎসক,নার্স,স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় জমে থাকা পানি অপসারণ,মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আঙিনা,ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।তারা আরও বলেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখে, তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency